শ্রীযুক্ত অশ্বিনীকুমার দত্তের সঙ্গে স্বামী বিবেকানন্দের কথোপকথন

MSMV BookShelves

আলমোড়ায় শ্রীযুক্ত অশ্বিনীকুমার দত্তের সঙ্গে স্বামী বিবেকানন্দের কথোপকথন (মে/জুন ১৮৯৭):

ধর্ম আমাদের জীবনের খাঁটি মর্ম কথা … আগে তারা পেটভরে খেতে পাক, তারপর নিজেরাই নিজেদের মুক্তির পথ খুঁজে নেবে। … সেই সঙ্গে ইংরেজদের গুণগুলিও আমাদের আপনার করে নিতে হবে।

আমার ধর্মের সার কথা শক্তি। যে ধর্ম প্রাণে শক্তিসঞ্চার করে না, তা আমার কাছে ধর্মই নয় — তা উপনিষদের, গীতার বা ভাগবতের যারই হোক। শক্তিই ধর্ম, শক্তির চেয়ে বড় কিছু নেই।

জনসাধারণের মধ্যে যেন মানুষ গড়ার শিক্ষা বিস্তার পায়। তার পরের কাজ হলো চরিত্র গড়ে তোলা। আপনার ছাত্রদের চরিত্র বজ্রদৃঢ় করে তুলুন। বাঙালী যুবকদের হাড় থেকেই তৈরি হবে সে বজ্র, যা ভারতের দাসত্বকে চূর্ণ করবে। জনকয়েক তৈরি ছেলে আপনি আমায় দিতে পারেন? তাহলে পৃথিবীটাকে বেশ একটা নাড়া দিয়ে যেতে পারি।

আর অচ্ছুত, মুচি, মেথর ও তাদের মতো সকলের কাছে গিয়ে বলুন, “তোমরাই তো জাতির প্রাণ, তোমাদের মধ্যে এমন অসীম শক্তি আছে যে, তা দুনিয়াকে উলটে দিতে পারে। ওঠ, বাঁধন ঝেড়ে ফেল — দেখবে, সারা দুনিয়া তোমাদের দেখে অবাক হয়ে যাবে।” তাদের মধ্যে স্কুল বসান, আর তাদের গলায় পৈতে ঝুলিয়ে দিন।